মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ঝালকাঠি পুলিশ ফাঁড়ির সামনের একটি বাসার ছাদ থেকে নারীর মরদেহ উদ্ধার।

ঝালকাঠি পুলিশ ফাঁড়ির সামনের একটি বাসার ছাদ থেকে নারীর মরদেহ উদ্ধার।

Sharing is caring!

ঝালকাঠি শহরের পুলিশ ফাঁড়ির সামনের একটি বাসার ছাদ থেকে শাহনাজ আখতার (৪৪) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, ওই নারীকে হত্যার পরে লাশ পাশের ছয়তলা বাসা থেকে ফেলে দিতে পারে। নয়তে তিনি লাফ দিয়ে আত্মহত্যা করতে পারে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে জলিল তালুকদারের নির্মাণাধীন একতলা ভবনের ওপর বিকট শব্দ হয়। শব্দ শুনে কিছুক্ষণ পরে পথচারীরা গিয়ে এক নারীকে ছাদের ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, পাশের বেলায়েত মুন্সির ছয়তলা ভবনের ছাদ থেকে ওই নারীর একটি বোরখা ও পার্স ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের মধ্যে তাঁর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়। সেখান থেকে তাঁর পরিচয় পাওয়া যায়। মৃত নারীর নাম শাহনাজ আখতার। সে সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের জালাল আহমেদের মেয়ে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারণে তাঁর মৃত্যু হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে বলেও জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD