মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
জমি দখলে বাঁধা দেয়ায় বিধবা নারীর উপর হামলা।

জমি দখলে বাঁধা দেয়ায় বিধবা নারীর উপর হামলা।

Sharing is caring!

জমি নিয়ে বিরোধে হামলার শিকার এক নারী চিকিৎসা নিতে যাওয়ার পথে ফের হামলার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। হামলার শিকার নারীর নাম রহিমা বেগম (৪০), তিনি বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রহিমা বেগমের বাড়ী পটুয়াখালী জেলার মীর্জাগন্জ উপজেলার ৪ – নং সুবিদখালী ইউনিয়নের উত্তর চতরা গ্রামে। আহত বিধবা রহিমা বেগম বলেন, বেশ কেয়েক বছর পূর্বে স্বামী মারা যাওয়ায় ছেলে নিয়ে তিনি বাপের বাড়ী বসবাস করে। তার বাবা আনিচুর রহমান বার্ধক্যে পড়ায় তাদের জমিজমা জবর দখলের পায়তারা করছে একই এলাকার নুরুল হক গং’রা। গত- ১৮ নভেম্বর বুধবার দুপুর ২ টার দিকে রহিমা বেগমদের জমি জোড় পূর্বক দখল করতে আসলে বাঁধা দিলে লাঠি সোঠা দিয়ে তার উপর হামলা চালায় একাব্বর আলীর ছেলে নুরুল হক (৩৫), তার বড় ভাই নয়ন মোল্লা (৪৫),ও মৃত.জালাল উদ্দীন মিয়ার ছেলে আঃ কুদ্দুস (৩৮) সহ- তাদের সাথে থাকা অজ্ঞাত ১০-১২ জন। আহত রহিমা বেগম জানান ঐদিন বিকাল ৪ টার দিকে থানায় অভিযোগ করতে যাওয়ার সময় পথরোধ করে তার উপর ফের হামলা চালায় অভিযুক্তরা। হামলায় আহত রহিমা’র ভাইয়ের ছেলে মোঃরাশেদ বলেন, ফুপুকে উন্নত চিকিৎসার জন্য মাহিন্দ্রা যোগে গতকাল সকাল ৭ টার দিকে বরিশালে নিয়ে যাওয়ার পথে বাকেরগন্জ’র পাদ্রীশীপ পুর নামক স্থান অতিক্রমকালে অভিযুক্তরা ফের তাদের পথরোধ করে মাহিন্দ্রা থেকে নামিয়ে ফের মারধর করে। এসময় স্থানীয় জনতা রহিমাকে উদ্ধার করে মূমুর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।

হামলায় রহিমার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কালা ফুলা দেখা দিয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে রহিমা ও তার পরিবারের লোকজন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রহিমার চাচাতো ভাই মোঃ আবু হানিফ। এবিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি সওকত মিজানের কাছে জানতে চাইলে তিনি বলেন, হামলার বিষয়টি মোবাইল ফোনে জানিয়েছেন রহিমার স্বজনরা। তারা যদি লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেন তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD