সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
২০১৮ সাল ফেসবুকের বিভীষিকার বছর

২০১৮ সাল ফেসবুকের বিভীষিকার বছর

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ২০১৮ সালে বারবার ভুল কারণে শিরোনামে এসেছে ফেসবুক। মার্চ মাসে কেমব্রিজ অ্যানালিটিকা থেকে শুরু হয়েছিল। তারপর ফেসবুকের বিরুদ্ধে আসে একের পর এক অভিযোগ। কখনো হ্যাক হয়েছে গ্রাহকের অ্যাকাউন্ট, কখনো ফেসবুকের বিরুদ্ধে গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিক্রি করার অভিযোগ উঠেছে। ২০১৮ সালে ফেসবুকের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ দেখে নেওয়া যাক।

১। মার্চ মাসে ফেসবুকের সঙ্গে জড়িয়ে পড়ে কেমব্রিজ অ্যানালিটিকা। ইংল্যান্ডের এই প্রতিষ্ঠান কয়েক কোটি ফেসবুক গ্রাহকের ব্যক্তিগত তথ্য ব্যবহার করেছিল। এই ঘটনা ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব ফেলেছিল বলে অভিযোগ।

২। সেপ্টেম্বরে ফেসবুক প্রোফাইলে ‘ভিউ অ্যাজ’ ফিচার ব্যবহার করে পাঁচ কোটি ফেসবুক গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।

৩। ইংল্যান্ডের সংসদ ও ফেসবুক মুখপাত্রের কথোপকথনে প্রকাশ্যে আসে যে ফেসবুকের কাছে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার কোনো দাম নেই।

৪। সম্প্রতি এক রিপোর্টে জানা গেছে সার্ভারে ভুল থাকার জন্য ৬৯ লাখ ফেসবুক গ্রাহকের ব্যক্তিগত ছবি চুরি করেছে হ্যাকাররা। যেসব ছবি গ্রাহক পোস্ট করেননি সেই ছবিও ডেভেলপারদের হাতে পৌঁছে গিয়েছিল।

৫। বছরের শুরুতে ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ ছিলেন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। নভেম্বরে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তিদের তালিকায় ছয় নম্বরে আছে জুকারবার্গ।

৬। এ বছরে ফেসবুক ছেড়েছেন হোয়াটসঅ্যাপের ও ইনস্টাগ্রামে প্রতিষ্ঠাতারা। প্রসঙ্গত এ দুটি কোম্পানি কয়েক বছর আগে কিনে নিয়েছিল ফেসবুক।

৭। এসব ঘটনার রেগে গিয়ে সারা বিশ্বের ইন্টারনেট গ্রাহকরা সোশ্যাল মিডিয়ায় ‘হ্যাশট্যাগডিলিটফেসবুক’ শুরু করেন। নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে এই হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটারে পোস্ট করতে শুরু করেন সারা বিশ্বের ফেসবুক গ্রাহক।

৮। এই বছরই গ্রাহকের ডাটা সুরক্ষিত না রাখার কারণে কয়েক মিলিয়ান ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছে ফেসবুককে।

৯। এই বছরে গ্রাহকের কাছে অসংখ্য বার ক্ষমা চেয়েছে ফেসবুক। তবে গ্রাহক তাদের ক্ষমা করল কী না তার উত্তর দেবে সময়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD