শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
নলছিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নলছিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Sharing is caring!

নলছিটি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৭নভেম্বর শনিবার বিকালে উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খানের সভাপতিত্বে নলছিটি বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান,শহর বিএনপির সভাপতি মজিবুর রহমান,সাধারন সম্পাদক সরোয়ার হোসেন তালুকদার, উপজেলা যুবদলের সভাপতি(সাবেক) মোঃ মাছুম শরীফ,লাভুল সিকদার, উপজেলা সেচছাসেবক দলের সাধারন সম্পাদক সাইদুল কবির রানা, উপজেলা ছাত্রদলের সভাপতি(সাবেক) পলাশ সজ্জন,সাধারন সম্পাদক(সাবেক) হাসিবুল ইসলাম সবুজ, কলেজ ছাত্রদলের আহবায়ক রাকিব গাজী, ছাত্রদল নেতা বেলায়েত হোসেন নান্নু, সোহেল খান,জুয়েল গাজী প্রমুখ। বক্তারা বলেন এই দিন তৎকালীন সফল সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে এক অচলাবস্থা থেকে রক্ষা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত দেশে আজ গণতন্ত্র নেই। তাই আবারও ৭ নভেম্বরের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশের সাধারন জনগনকে সাথে নিয়ে মুক্তির আন্দোলনে সকলকে রাজপথে নামতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD