বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
নৌকা নিয়ে নির্বাচনী সমাবেশে তারকারা

নৌকা নিয়ে নির্বাচনী সমাবেশে তারকারা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী মাঠে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন বিনোদন জগতের একঝাঁক তারকা। তারা বিগত ১০ বছরে সরকারের নানা অর্জনের কথা ভোটারদের সামনে তুলে ধরে আবারো নৌকা প্রতীকে ভোট দিতে অনুরোধ করছেন। গত এক সপ্তাহে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন। আজ দুপুরেও ময়মনসিংহে বেশ কয়েক জন তারকা একটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।

গত এক সপ্তাহে চিত্র নায়ক ফেরদৌস, রিয়াজ, শাকিল খান, মাহফুজ, জয়, সাইমন, চিত্রনায়িকা অরুনা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, অভিনেত্রী রোকেয়া প্রাচী, তানভিন সুইটি, তারিনসহ অনেক তারকা কুমিল্লা, ফেনি, চট্টগ্রামের বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন। তারা দেশের চলমান উন্নয়ন ধরে রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি অনুরোধ জানান। এ তারকাদের দেখতে সমাবেশগুলোতে বিপুল মানুষের ঢল নামে। রুপালী পর্দার তারকাদের চোখের সামনে দেখা ও সেলফি তুলতে ভীড় জমান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

আজ বিকেল ৩টায় ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের প্রার্থী নাজিম উদ্দিন আহমেদকে ভোট দিতে এক প্রচার সমাবেশে অংশ নেবেন বেশ কয়েকজন তারকা। এ তারকাদের মধ্যে আছেন শাকিল খান, সাইমন, তারিন, অরুনা বিশ্বাস, রোকেয়া প্রাচী, আহমেদ রুবেল, মাজনুন মিজান, আসিফ প্রমুখ। 

ময়মনসিংহ-৩ (গৌরীপুরে) তারকা সমাবেশটি সমন্বয় করছেন চলচ্চিত্র নায়িকা জ্যোতিকা জ্যোতি। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘রুপালী পর্দার তারকাদেরও দেশ ও সমাজের প্রতি দায়িত্ব রয়েছে। দেশ এখন উন্নয়নের যে মহাসড়কে যাত্রা শুরু করেছে, বিশ্বের বুকে বাংলাদেশ যে সম্মানের আসনে অধিষ্ঠিত হয়েছে তা অব্যাহত রাখতেই তারকারা নৌকার পক্ষে মাঠে নেমেছেন। আমরা কেউই চাই না দেশ আবারো পিছিয়ে যাক। আমরা চাই শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে স্বপ্নের কথা বলেছেন তা বাস্তবায়ন করুক।’ 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD