সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
টি-টোয়েন্টি দলে ফিরলেন ‘বাতিল’ ধোনি!

টি-টোয়েন্টি দলে ফিরলেন ‘বাতিল’ ধোনি!

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ততম সংস্করণে মহেন্দ্র সিং ধোনিকে বাতিলের খাতায়ই ফেলে দিয়েছিল অনেকেই। কয়েকমাস আগে তাকে বাদ দেওয়া হয়েছিল টি-টোয়েন্টি দল থেকেও। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই ধোনিকে রেখেই ঘোষণা করা হয়েছে আসন্ন নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি স্কোয়াড।

গত ইংল্যান্ড সিরিজে ভালো পারফর্ম না করতে পারার ফলশ্রুতিতে দলে জায়গা হারান ধোনি। এরপর ভারতের ঘরের মাটিতে অনুষ্ঠিত গত উইন্ডিজ ও অস্ট্রেলিয়া সিরিজের টি-টোয়েন্টি দলেও জায়গা হারিয়েছিলেন তিনি। তার বদলে দলে ডাকা হয় তরুণ উইকেটরক্ষক ঋশভ পান্তকে।

ঘরের মাঠে দলে সুযোগ হারানোয় ধোনির টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে তাকে দলে ফিরিয়েছে ভারতের নির্বাচকরা। চলতি অজি সফর শেষ করেই কিউইদের সঙ্গে সিরিজ খেলতে যাবে ভারত। সেখানেই দলে দেখা যাবে ধোনিকে।

আজ সোমবার (২৪ ডিসেম্বর) ভারতের নির্বাচক কমিটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে। পাশাপাশি আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু কিউই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডও ঘোষণা করা হয়। টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়া ধোনি স্বাভাবিকভাবেই আছেন ওয়ানডে স্কোয়াডে।

ধোনি ছাড়াও ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন ইনজুরি থেকে ফেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এছাড়া উমেশ যাদব, ওয়াশিংটন সুন্দর ও শ্রেয়াস আইয়াররাও দলে জায়গা ধরে রেখেছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, কেএল রাহুল, শিখর ধাওয়ান, ঋশভ পান্ত, দীনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কুলদিপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবেনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ ও খলিল আহমেদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD