মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
নলছিটিতে আমির হোসেন আমু এমপি’র পক্ষে পূজা মন্ডপে মেয়র প্রার্থীর অনুদান বিতরণ।

নলছিটিতে আমির হোসেন আমু এমপি’র পক্ষে পূজা মন্ডপে মেয়র প্রার্থীর অনুদান বিতরণ।

Sharing is caring!

ঝালকাঠির নলছিটি পৌর এলাকায় ৩ টি পূজা মন্ডপে মন্দির কমিটির সভাপতি সম্পাদকের হাতে দূর্গাপুজা উৎসবের জন্য নগদ অর্থ বিতরণ করেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, জেলা পরিষদ সদস্য ও মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান।
২৫ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭ টায় তিনি শতাধিক দলীয় নেতাকর্মীদের নিয়ে মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজ তহবিল থেকে সাবেক সফল মন্ত্রী, বারবার নির্বাচিত সংসদ সদস্য,১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি’র পক্ষে নগদ অর্থ প্রদান করেন।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ওয়াহেদ কবির খান তার ব্যক্তিগত অর্থায়নে এ অর্থ সহায়তা দেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে শারদীয় দুর্গোৎসব এর শুভেচ্ছা বিনিময় করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD