বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
জনগণের রায় আমাদের পক্ষে থাকবে: ড. কামাল

জনগণের রায় আমাদের পক্ষে থাকবে: ড. কামাল

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন জানিয়েছেন, সংসদ সদস্য হলো জনগণের প্রতিনিধি। সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত না হলে গণতন্ত্র থাকে না। সঠিক প্রতিনিধিরা যেন নির্বাচিত না হয়, সেজন্য গণবিরোধীরা সোচ্চার রয়েছে। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে পরিবর্তনের জন্য, ৩০ ডিসেম্বর জনগণের রায় আমাদের পক্ষে থাকবে।

আজ সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, সবাইকে ভোট দিতে যাওয়া উচিৎ। জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়ে আছে। পরিবর্তনের জন্য গোটা দেশ আজ এক মোহনায় মিলিত। গোটা জাতি আজ ঐক্যবদ্ধ।

সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে কামাল হোসেন বলেন, আমরা আশা করছি, অতীতে সেনাবাহিনী নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালন করেছে। আশা করি, এ নির্বাচনেও তারা অতীতের মত জনগণের আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখবে।

বিদেশি পর্যবেক্ষকদের ভিসা না দেওয়ার অভিযোগ তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আগে দেশ-বিদেশি সম্ভাব্য পর্যবেক্ষকদের জন্য সরকার কর্তৃক সৃষ্ট প্রতিবন্ধকতা অবিলম্বে দূর করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD