মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
জেএসসিতে বরিশাল বোর্ডে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

জেএসসিতে বরিশাল বোর্ডে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছরে জেএসসি পরীক্ষায় বেড়েছে পাশের হার, তবে কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। এবারে বরিশাল বোর্ডে মোট পাশের হার ৯৭.০৫ ভাগে, যা গত বছর ছিলো ৯৬.৩২ ভাগ। অপরদিকে গত বছর যেখানে জিপিএ-৫ ছিলো ৮ হাজার ৪৩১ সেখানে এবার তা প্রায় অর্ধেকের মতো কমেছে। বোডের বিভিন্ন সময়ে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে ২০১৭ সালের থেকে ৩ হাজার ৫২৫ টি কমে জিপিএ-৫ এর সংখ্যা দাড়িয়েছে ৪ হাজার ৯০৬। মোট জিপিএ-৫ এর মধ্যে ছেলেদের থেকে মেয়েরা প্রায় দ্বিগুন জিপিএ-৫ পেয়েছে। যেখানে ছেলেরা পেয়েছে মাত্র ১ হাজার ৮০১ টি, সেখানে মেয়েরা পেয়েছে ৩ হাজার ১০৫ টি। আবার বিগত বছরের থেকে এ বছরে জেএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো কম। এবছর পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ১৪ হাজার ৮৫৭ জন। যারমধ্যে ছাত্র ৫৩ হাজার ৫৫৭ জন এবং ছাত্রী ছিলো ৬১ হাজার ৩ শত জন। অপরদিকে গতবছর ৩ হাজার ৫৪০ জনর পরীক্ষার্থী কম অংশগ্রহন করে। যারমধ্যে ছাত্র ৫৫ হাজার ৭১৮ জন এবং ছাত্রী ছিলো ৬২ হাজার ৬৭৯ জন। এদের মধ্যে পাস করেছিলো ১ লাখ ১৪ হাজার ৩৫ জন। এছাড়াও এ বছর গত বছরের চেয়ে বহিস্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো কম। এবছর ৪৯ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন, যা গত বছর ছিলো ৫৯ জন। এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম জানান, এ বছর জেএসসিতে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। এবারই প্রথম চতুর্থ বিষয় পরীক্ষা না থাকায় জিপিএ-৫ এর সংখ্যা কম। তবে তুলনামূলকভাবে বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD