বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
জেএসসি-জেডিসির ফলাফল প্রকাশ, পাসের হার ৮৫.৮৩%

জেএসসি-জেডিসির ফলাফল প্রকাশ, পাসের হার ৮৫.৮৩%

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: সারা দেশের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

ফলাফলে দেখা যায় সারা দেশের জেএসসি-জেডিসির গড় পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ। এরমধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন শিক্ষার্থী।

পিইসিতে এবার পাসের হার ৯৭ দশমিক ৫৯ শতাংশ, আর ইবতেদায়িতে এ হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ। দুই পরীক্ষা মিলিয়ে পাসের হার ৯৭ দশমিক ৬০ শতাংশ।

এ বছর মাদ্রাসা বোর্ডের জেডিসিতে গড় পাসের হার ৮৯ দশমিক ০৪ শতাংশ।

আজ সোমবার সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয় ও ১টায় গণশিক্ষা মন্ত্রণালয় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ করবে। তার পরে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।

যেভাবে ফল পাওয়া যাবে

প্রাথমিক ও ইবতেদায়ির ফল www.dpe.gov.bd এবং http://dperesults.teletalk.com.bd থেকে পাওয়া যাবে।

এছাড়াও যেকোনো মোবাইল থেকে DPE লিখে স্পেস দিয়ে শিক্ষার্থীর আইডি লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে ফল পাওয়া যাবে। আর ইবতেদায়ির ফলের জন্য EBT স্পেস শিক্ষার্থীর আইডি নম্বর লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফল আসবে।
 
জেএসসি-জেডিসির ফল www.educationboardresults.gov.bd ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে মিলবে।

মোবাইলে ফল পেতে
 
মোবাইলে ফল পেতে JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে এসএমএস করলেও ফল পাওয়া যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD