মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে সেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা।

ঝালকাঠিতে সেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা।

Sharing is caring!

ঝালকাঠিতে সেচ্ছায় রক্ত দাতাদের সম্মাননা দিলো আইডিয়াল ইয়ুথ সোসাইটি নামের একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ২০২০ সনে সামাজিক কর্মকান্ড দিয়ে আত্মপ্রকাশ করে এ সংগঠনটি। ফনি ও আমফানের মত ঘূর্নিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানো, সবুজ বনায়ন বাস্তবায়নে বৃক্ষ রোপন ও বিতরণ, তৃমমুলে মাদক বিরোধী প্রচারনা সেচ্ছায় রক্তদান, করোনা মহামারীতে ত্রান সামগ্রী বিতরণসহ নানা কর্মসুচী পালন করে আসছে আইডিয়াল ইয়ুথ সোসাইটি সংগঠনের সদস্যরা। এরই ধারাবাহিকতায় এবার তারা আয়োজন করলো একটু ভিন্ন কর্মকান্ড। আর তা হলো সেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান। ১০ অক্টোবর শনিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন পরিষদের আঙিনায় ৩৬ জন নিয়মিত সেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা দেয়া হয়। সংগঠনটির সভাপতি মিশকাত নুর তাসিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদাতাদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন ৯ নং শেখেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন খান সুরুজ। অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন দিলদার আহমেদ নবীন, ইউনুস খান, শামীম মজুমদার, মনির জামান এবং এইচ এম রিয়াজ খান অশ্র রক্তদাতাদের প্রতি আরো ভালোবাসা সৃষ্টি এবং নতুন দাতা তৈরিতে উৎসাহ যোগানোই ছিলো এই অনুষ্ঠানের মুল উদ্দেশ্য, এমনটাই জানিয়েছে সংগঠনটির কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD