রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা মনজুর হোসেন বেগম জিয়ার সুস্থতার জন্য ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া চরফ্যাশনে যুবদল নেতার উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া কলাপাড়ায় উদ্ধার হওয়া শঙ্খিনী সাপ সংরক্ষিত বনে অবমুক্ত কলাপাড়ায় বিদ্যালয়ের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহন,  শিক্ষকদের আন্দোলনে অভিভাবকদের ক্ষোভ পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর ট্রলার মাঝি হত্যা মামলার আসামী  সোহেল ফকির র‌্যাবের হাতে গ্রেপ্তার গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের ১৩ সদস্যের কমিটি অনুমোদন, সভাপতি মাছুম বিল্লাহ ও সম্পাদক নাসির উদ্দিন বেগম জিয়ার জন্য ৫ নং ওয়ার্ড লৌহ শ্রমিক দলের দোয়া অনুষ্ঠান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত আয়োজন করে বরিশাল জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বাউফলে আ.লীগ নেতার বিরুদ্ধে হিন্দুদের জমি দখল করার অভিযোগ বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু জবাই ও গোশত বিতরণ বেগম জিয়ার সুস্থতার জন্য জাগুয়া ইউনিয়ন বিএনপির দোয়া মুনাজাত মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৩ বছরে আমরা অনেক দল দেখেছি বেগম জিয়ার জন্য যুবদল বরিশাল জেলা উত্তরের দোয়া মুনাজাত
টাইগারদের নতুন বছরের সূচি

টাইগারদের নতুন বছরের সূচি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: পরিকল্পনা মতো জয়ে শেষ হলো না ২০১৮ সাল। উইন্ডিজদের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে চলতি বছর শেষ হলো টাইগারদের। নতুন বছরে ওয়ানডে বিশ্বকাপসহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ দিয়ে ব্যস্ত সময় কাটাবেন মাশরাফি-সাকিবরা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে অন্যান্য বোর্ডের সঙ্গে আলোচনা করে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) বাইরে যেকোনো ম্যাচ বা সিরিজ খেলতে পারে।

নতুন বছরের প্রথম মাসে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশি ক্রিকেটাররা। তবে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করবে বাংলাদেশ। সফরে কিউইদের বিপক্ষে টাইগাররা তিনটি করে ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলবে। ২০ মার্চ শেষ হবে ওই সিরিজ। এরপর প্রায় এক মাসের বিরতি পাবে বাংলাদেশের ক্রিকেটাররা।

মে মাসে আয়ারল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গে থাকবে উইন্ডিজ। সাত ম্যাচের ওয়ানডে এক কথায় বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই খেলবে মাশরাফি বাহিনী। এ সিরিজের পরই ইংল্যান্ড বিশ্বকাপে যোগ দেবে তারা।

বিশ্বকাপ শেষে আবারও দুই মাসের বিরতি পাবে বাংলাদেশ। এরপর দেশের মাটিতে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবেন টাইগাররা। একই মাসে আফগানিস্তানের বিপক্ষে আছে এক টেস্ট ও দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।

নভেম্বরে আছে ভারত সফর। সেখানে বিরাট কোহলিদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবেন সাকিব-তামিমরা। বছরের একেবারে শেষের দিকে আছে শ্রীলংকা সফর। ডিসেম্বরের এই সিরিজে লঙ্কানদের মাটিতে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবেন স্টিভ রোডসের শিষ্যরা। আর এই সিরিজ দিয়েই ২০১৯ সাল শেষ করবে টাইগাররা।

তবে এর বাইরেও ম্যাচ বা সিরিজ থাকতে পারে। তবে তা বিসিবি নির্ধারন করবে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD