সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
নলছিটিতে ৩২০টি পারিবারিক পুষ্টি বাগান করে চাহিদা পূরণ করছেন নারীরা, কৃষি সচিবের পরিদর্শন

নলছিটিতে ৩২০টি পারিবারিক পুষ্টি বাগান করে চাহিদা পূরণ করছেন নারীরা, কৃষি সচিবের পরিদর্শন

Sharing is caring!

ঝালকাঠির নলছিটিতে ৩২০টি পারিবারিক পুষ্টি বাগান করে চাহিদা পূরণ করছেন নারীরা। নারীদের স্বাবলম্বি করা ও পুষ্টি চাহিদা পূরণের জন্য বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগানের উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শুক্রবার সকালে উপজেলার ভৈবরপাশা ও সিদ্ধকাঠি ইউনিয়নের ১০টি পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান। তিনি নারীদের পরিশ্রমে গড়ে তোলা পুষ্টি বাগান ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। কৃষি বিভাগ জানায়, বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান করার জন্য নলছিটির ৩২০টি পরিবারকে সবজির বীজ ও নগদ টাকা দেওয়া হয়েছে। প্রতিটি বাগানে লাউ, শষা, কুমড়া, বরবটি, করলাসহ নানা ধরণের সবজি থাকবে। এতে বছরজুড়ে তারা পুষ্টির চাহিদা পূরণ করতে পারবে। পাশাপশি বিক্রি করে নিজেদের স্বাবলম্বি করতে পারবেন নারীরা। কৃষি সচিবের সঙ্গে পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন ও নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD