বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
কচু চাষে ভাগ্য পরিবর্তনের গল্প শোনালেন আলী আহম্মেদ ঘরামী

কচু চাষে ভাগ্য পরিবর্তনের গল্প শোনালেন আলী আহম্মেদ ঘরামী

Exif_JPEG_420

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন  ,পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় এক সময় বন জঙ্গলের ডোবা কিংবা পরিত্যাক্ত স্থানে ব্যাপক পানিকচু জন্ম হতো। কিস্তু কালের বিবর্তন ও জলবায়ু পরিবর্তন জনিত কারনে এখন আর তা চোখে পারেনা। উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের আলী আহম্মেদ ঘরামী অন্যের জমি বর্গা নিয়ে ৩৯ শতক জমিতে কচু চাষ শুরু করেন। গত ৭ বছর ধরে তিনি কচু চাষ করে আসছেন। কচুতে প্রচুর ভিটামিন থাকায় সবজি হিসাবে বাজারে কচুর ব্যাপক চাহদিা রয়েছে। কচু চাষে আর্থিক ক্ষতির সম্ভাবনা নেই। নেই তেমন পোকা ও রোগবালাই। তাই অনেক কৃষক এখন কচু চাষে আগ্রহী হয়ে উঠেছে।
জানা গেছে, ২০০৮ সালে ১৬৫ শতক জমি বর্গা নিয়ে উপজেলার সলিমপুর গ্রামের আলী আহম্মেদ ঘরামী বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। অতিরিক্ত বৃষ্টির কারনে ক্ষেতে পানি জমে তা নষ্ঠ হয়ে যায়। এ সময় তার সংসার চালানো ও ছেলে মেয়ের পড়াশুনা করাতে হিমশিম খেতে হয়। এর পর নিজের প্রচেষ্টায় সে ৩৯ শতক এই পানি কচু চাষ শুরু করে। তার ক্ষেত এখন সবুজে সমাহার। পানি কচু চাষ করে  তার সংসারে ফিরে এসেছে স্বচ্ছলতা এমটাই জানিয়েছেন স্থানীয়রা।
কচু চাষি আলী আহম্মেদ ঘরামী বলেন, ক্ষেতের কচু বিক্রির শেষ সময় অগ্রহন মাস পর্যন্ত। এ বছর আবহাওয়া অনুকুল থাকায় ও সময় মত বৃষ্টি হওয়ায় আশানুরুপ কচুর চাষ ভাল হয়েছে। এ বছর তিনি পানি কচু ও লতি বিক্রি করে প্রায় ২ লাখ টাকা আয় হবে। এখন তার কোনো ধারদেনা নেই। তবে সরকারি সহায়তা পেলে তার কচু চাষ আরো ব্যাপকতা বৃদ্ধি পেত বলে তিনি জানান।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান বলেন, কচু সবজি স্বাস্থ্যর জন্য উপকারি  ও পরিবেশ বান্ধব এবং ভিটামিন যুক্ত সবজি। কচু উৎপাদনে খরচ কম। রোগ বালাই কম। দামও ভাল পাওয়া যায় কৃষকরা এ উপজেলার সলিমপুর, ধানখালী, মিঠাগঞ্জ এলাকায় বর্তমানে কচু চাষ করছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD