বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
‘বই উৎসবে শেখ হাসিনার অংশগ্রহণ আচরণবিধির লঙ্ঘন’

‘বই উৎসবে শেখ হাসিনার অংশগ্রহণ আচরণবিধির লঙ্ঘন’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: সংসদ নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনে ২৪ ডিসেম্বর বই উৎসব করা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন উল্লেখ করে তা বন্ধের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাছে বই উৎসব বন্ধ চেয়ে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জোট।

আজ রবিবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সিইসির দপ্তরে জমা দেন গণফোরামের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।

চিঠিতে বলা হয়, ২৪ ডিসেম্বর দেশে বই উৎসব করার ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উৎসবের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।

চিঠিতে আরো বলা হয়, আমরা মনে করি এ ধরনের কর্মসূচি একজন প্রার্থী হিসেবে শেখ হাসিনাকে বিশেষ সুবিধা দেবে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী ছাড়াও তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ও গোপালগঞ্জ-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ইতোপূর্বে এ উৎসব ৩০ ডিসেম্বর উদ্বোধন করা হয়। ১-২ জানুয়ারি বই উৎসব করা হলে কোনো ক্ষতি নেই। কিন্তু নির্বাচনের কয়েকদিন আগে ২৪ ডিসেম্বর তড়িঘড়ি করে এ উৎসবের মাধ্যমে ক্ষমতাসীন দলকে বিশেষ সুবিধা দেওয়ার শামিল হবে।

এতে বলা হয়, বই উৎসবের মতো একটি অনুষ্ঠান কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ব্যক্তিগত ভাবমূর্তি বাড়ানোর কাজে ব্যবহার করা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের ঘটনা নির্বাচনে প্রভাব ফেলতে পারে, যা গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীসহ সারাদেশের প্রার্থীদের অধিকারকে লঙ্ঘন করবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD