বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৫

কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৫

Sharing is caring!

অনলাইন ডেক্স:নারায়ণগঞ্জের ফতুল্লার বাড়ইভোগ এলাকায় বৃহস্পতিবার রাতে কিশোর গ্যাংয়ের হামলায় পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কিশোর গ্যাংয়ের সদস্য সাব্বির, ফেরদৌস ও জাহিদের নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছে। রাতে মাদক বিক্রি করার সময় এলাকাবাসী বাঁধা দিলে প্রথমে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় কিশোর গ্যাংয়ের মাদক ব্যবসায়ীরা দুইজনকে কুপিয়ে জখমসহ পাঁচজনকে আহত করে।

পরে আহতদের উদ্ধার করে প্রথমে সদরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে বুলু ও হৃদয় নামে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, মাদক বিক্রিতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় দুইজন আহত হয়েছে। তবে আমাদের কাছে কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD