বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
ভোলার চরফ্যাসনে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার

ভোলার চরফ্যাসনে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার

Sharing is caring!

সাহিদুর রহমানঃ-লালমোহন প্রতিনিধি:আকষ্মিক টনের্ডোর আঘাতে ভোলার চরফ্যাসনে প্রায় ৫০টি বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘর চাপা পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সামান্য আহত হলেও গুরতর আহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় উপজেলার আসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঝড় আঘাত হানে।
এসময় আসবাবপত্র ও দুইটি অটো রিক্সাসহ ৩০টি বসতঘর ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে যায় এবং ২০টি বসতঘর আংশিক ভেঙ্গে যায়। এছাড়াও বেতুয়া সড়কে গাছ ভেঙ্গে সড়ক বন্ধ হয়ে গেলে স্থানীয়রা গাছ কেটে সড়ক পরিস্কার করে।
রবিবার (২০সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও স্থানীয় আওয়ামিলীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আসলামপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি নুরে আলম মাস্টার জানান, স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারের পক্ষ থেকে তাদের পুর্নবাসন করা হবে বলে মুঠোফোনে তিনি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD