শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
পটুয়াখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

পটুয়াখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি,। পটুয়াখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার(০৮ সেপ্টেম্বর), আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ‘কভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, পটুয়াখালী;  জেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ; বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ; সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জি. এম. সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরলস ও অব্যাহত প্রচেষ্টার ফলে বিগত এক দশকে দেশে সাক্ষরতার হার ২৮ দশমিক ১২ শতাংশ  বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭৪ দশমিক ৭০ শতাংশে উন্নীত হয়েছে। এইধারা অব্যাহত রেখে শতভাগ সাক্ষরতা অর্জন ও মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে জাতির পিতার কাঙ্খিত ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি উপস্থিত সকলকে আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD