বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
কলেজ ছাত্রীকে পিটিয়ে আহত

কলেজ ছাত্রীকে পিটিয়ে আহত

Sharing is caring!

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে এক কলেজ ছাত্রী ও তার মা, ভাইকে পিটিয়ে আহত করার ঘটনায় রবিবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বরিশালের গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লায়।
আহত কলেজ ছাত্রীর পিতা মজিবর রহমান বেপারী জানান, তার প্লাষ্টিক গুড়া করার ফ্যাক্টরীতে কর্মরত গেরাকুল মহল্লার বেল্লাল আকনের এক চাচার কাছ থেকে তিনি গত ২০ বছরপূর্বে এক খন্ড জমি ক্রয় করেন।

এনিয়ে বেল্লাল তার (মজিবর) সাথে প্রায়ই দ্বন্দ করে আসছিলো। তাই বেল্লালকে তিনি ফ্যাক্টরী থেকে বের করে দেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে বেল্লাল হোসেন নেশাগ্রস্থ বখাটেদের নিয়ে তার (মজিবর) বাড়িতে ঢুকে বিভিন্ন সময় মজিবরের স্ত্রী ও কলেজ পড়ুয়া কন্যাকে উত্যক্ত শুরু করে।

তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে বখাটে বেল্লাল হোসেন, বায়েজিদ আকন, বাপ্পি আকন, মানিক আকন, লিটু আকন, কালু আকন ও আজাদ আকন তার (মজিবর) বসতবাড়িতে ঢুকে গালিগালাজসহ নানাবিদ উৎপাত শুরু করে। তিনি আরও জানান, বখাটেদের বাঁধা প্রদান করায় বসতবাড়ি ভাংচুর করে তার কলেজ পড়ুয়া কন্যা সাদিয়া আক্তার মদিনা (১৭), স্ত্রী বিউটি বেগম (৩৫), ও পুত্র হৃদয় বেপারীকে পিটিয়ে গুরুতর আহত করে বখাটেরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD