বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
কীর্তনখোলা নদীর চরকাউয়া খেয়াঘাটে ফেরি চালুর দাবি

কীর্তনখোলা নদীর চরকাউয়া খেয়াঘাটে ফেরি চালুর দাবি

Sharing is caring!

বরিশাল নগর সংলগ্ন কীর্তনখোলা নদীর চরকাউয়া খেয়াঘাটে ফেরি চালুর দাবি জানিয়েছে সংগ্রাম কমিটি।রোববার বরিশাল সদর উপজেলার তালুকদারহাটস্থ উন্নয়ন পরিষদের কার্যালয়ে এক জরুরি সভায় এ দাবি জানানো হয়।

বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের আহ্বায়ক ও বরিশাল জেলা পরিষদ সদস্য মুনাওয়ারুল ইসলাম অলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আলাউদ্দিন মানিক, মানিক মৃধা, আসাদুল আলম আসাদ, কামাল হোসেন চৌধুরী, ইকবালুর রহমান বাবুল খান, মীর বাহাদুর হোসেন কালাম, শফিকুর রহমান, সাইফুল ইসলাম মনির, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম জুয়েল প্রমুখ।

সভায় চরকাউয়া খেয়াঘাটে ফেরি চালুকরা, চরকাউয়া খেয়াঘাটে ট্রলারে পূর্বের ন্যায় দুই টাকা ভাড়ায় স্বাভাবিকভাবে যাত্রী পারাপার করার দাবি জানানো হয়।

এ দাবি বাস্তবায়নে উন্নয়ন পরিষদের নেতা আলাউদ্দিন মানিক আহ্বায়ক ও মুনাওয়ারুল ইসলামকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট একটি সংগ্রাম কমিটি গঠন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD