বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
গলাচিপা একটি বসতঘর পুড়ে ছাই ৬ লক্ষ টাকার ক্ষতি

গলাচিপা একটি বসতঘর পুড়ে ছাই ৬ লক্ষ টাকার ক্ষতি

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন,বিশেষ প্রতিনিধি (পটুয়াখালী) গলাচিপার আমখোলা ইউনিয়নের ভাঙ্গা গ্রামে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনে পুড়ে একটি দোতলা টিনের ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। প্রতিবেশীলা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। আগুনে পুড়ে শিল্পী বেগমের প্রায় সাড়ে ছয় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে খাদ্য ও আর্থিক সহায়তা করা হবে বলে জানিয়েছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার। এলাকাবাসী সূত্রে জানাগেছে, শুক্রবার রাত আটটার দিকে গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ভাঙ্গা গ্রামের হানিফ সরদারের স্ত্রী শিল্পী বেগম পরিবারের সদস্যদের নিয়ে একই এলাকায় বাপের বাড়িতে ছোটবোনের বিয়ের অনুষ্ঠানে যান। এদিকে শিল্পী বেগমের ঘরে থাকা গ্যাস সিলিন্ডার লিক হয়ে রাত আটটার দিকে ঘরে আগুন দেখতে পেয়ে তাকে খবর দেয় প্রতিবেশীরা। কিন্তু তিনি (শিল্পী) আসার আগেই দোতলা টিনের ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। গার্মেন্টস শ্রমিক শিল্পী বেগমের শেষ আশ্রয়স্থল টুকু পুড়ে যাওয়ায় এখন স্বামী, সন্তান নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করছেন। এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, ‘ঘটনা জানার পরই আমরা ওই পরিবারটিকে খাদ্য ও আর্থিক সহায়তা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।’ এ ঘটনায় আমখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD