বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বাকেরগঞ্জে নারী নির্যাতন মামলার বাদীকে ধর্ষনের হুমকি !

বাকেরগঞ্জে নারী নির্যাতন মামলার বাদীকে ধর্ষনের হুমকি !

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের কাফিলা গ্রামে নারী নির্যাতন মামলার বাদীকে ধর্ষনের হুমকি দিচ্ছে বিবাদীর পরিবারের লোকজন। এতে আতংকে নির্ঘুম রাত্রি যাপন করছে মামলার বাদী তাপসী রানী দাস (রমা)। জানা যায়, একই গ্রামের মৃত ননী গোপাল দে এর পুত্র মহাদেব চন্দ্র দে (৫০) দীর্ঘদিন ধরে তাপসী রানী দাসকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায় মহাদেব গত ৩০ আগস্ট দুপুর ১ টার দিকে তাপসী রানী দাস বাড়িতে এসে রান্না ঘরে প্রবেশ করে জোরপূর্বক শ্লীলতাহানীর চেষ্টা করে। তাপসী রানীর ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে মহাদেব দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গত ৩১ আগস্ট তাপসী রানী বাদী হয়ে মহাদেবের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি নারী নির্যাতন মামলা দায়ের করেন। মামলা নং-৮। পরে বাকেরগঞ্জ থানা পুলিশ গত ৪ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে কাফিলা গ্রাম থেকে মহাদেব চন্দ্র দেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। এ ঘটনার জেরে গ্রেফতারকৃত আসামীর বড় ভাই তপন কুমার দে (শুধির) তাপসী রানী দাসের স্বামী শান্তি রঞ্জন দে (কালা চাঁদ) কে গতকাল রাতে মোবাইল ফোনে জানায়, মহাদেব জেল থেকে বের হয়ে তোর স্ত্রীকে ধর্ষন করবে। পারলে ঠেকাইস। এতে আতংকে নির্ঘুম রাত্রি যাপন করছে মামলার বাদী তাপসী রানী দাস (রমা) ও তার পরিবার। আরও জানা যায়, গ্রেফতার হওয়া মহাদেব চন্দ্র দে জাল দলিলের মাধ্যমে স্থানীয় শ্রী দুলাল চক্রবতি, রফিক চৌকিদার, রুস্তম মল্লিক, কাঞ্চন পুলিশ, সাইফুল ইসলাম তালুকদার, বাবুল শরীফ, ললিত সিকদার, কালাম খান, ইমন খান, ফিরোজ আলম খানসহ বহু লোকের জমি-জমা জবর দখল করে নিয়েছে। নারী কেলেংকারী ও ভূমিদস্যু মহাদেব চন্দ্র দে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD