বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
পটুয়াখালীর কলাপাড়া নৌ-রুটে দোতালা লঞ্চ চালুর দাবীতে মানববন্ধন

পটুয়াখালীর কলাপাড়া নৌ-রুটে দোতালা লঞ্চ চালুর দাবীতে মানববন্ধন

Exif_JPEG_420

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি।পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকা টু কলাপাড়া নৌ-রুটে নিয়মিত দোতালা লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ।
শনিবার বেলা সাড়ে এগারোটায় কলাপাড়া লঞ্চঘাট এলাকায় রিপোর্টার্স ইউনিটির সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন, ব্যবসায়ী জাকির হোসেন ও যুবলীগ নেতা শেখ হাসনাত নিকেল প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ প্রায় একযুগ পর ঢাকা-পায়রা বন্দর-কলাপাড়া রুটে দেতালা লঞ্চ চলাচল শুরু হয়। কিন্তু হঠাৎ করে অদৃশ্য শক্তির ষড়যন্ত্রে গুরুত্বপূর্ন এ রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পরে পায়রা তাপ বিদ্যুৎ ও পায়রা সমুদ্র বন্দরে আসা হাজারো শ্রমিক এবং কুয়াকাটায় আসা পর্যটকসহ উপজেলার ১২টি ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষ। অবিলম্বে এ রুটে দোতালা লঞ্চ চালুর দাবি জানান তারা।
কলাপাড়া লঞ্চ ঘাট ইজারাদার  মো.নুুরুজ্জামাল বলেন, এ রুটে তিনটি দোতালা লঞ্চ নিয়মিত আসছিল। রুটটি পুরদমে চাঙ্গা হয়ে উঠতে শুরু করে। হঠাৎ করে মেলকার কোম্পানি আদলতে একটি মামলা করেন। এতে বন্ধ হয়ে যায় এ রুটের দোতালা লঞ্চ চলাচল। যার ফলে ভোগান্তিতে পরে স্থানীয় ব্যবসায়িসহ নৌ রুটের যাত্রীরা।
এ ব্যাপারে এম ভি ইয়াদ লঞ্চের মালিক মো.মামুন রশিদ সাংবাদিকদের বলেন, মামলা জটিলতার কারনে আপাতত এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। রুটটি পুরোদমে চালু হলে আরো বড় বড় জাহাজ দেয়া হবে। এর ফলে পর্যটকরা নৌ-রুটে নিরাপদ ভ্রমনে কুয়াকাটায় যেতে পারবে। আশা করি শীঘ্রই এ মামলার জট খুলে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD