বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
অনুমোদনহীন টিকাদান কার্যক্রম পরিচালনা, ৫ জনের কারাদণ্ড

অনুমোদনহীন টিকাদান কার্যক্রম পরিচালনা, ৫ জনের কারাদণ্ড

Sharing is caring!

সরকারের অনুমোদন ছাড়া টিকাদান কার্যক্রম পরিচালনা করার অপরাধে বরিশালে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এই আদালত পরিচালনা করেন।

দণ্ডিতদের মধ্যে আল আমীন ওরফে গোলাম রাব্বানীকে (৩২) ছয় মাস, সম্পা বেগম (২৫), রিম্পা বেগম (২৮), সাব্বির হোসেন (৩৫) ও ইমতিয়াজকে (২৯) এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান।ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, বরিশাল নগরীর সিএ্যান্ডবি রোড টিটিসি লেন এলাকায় একটি ভাড়া বাড়িতে ‘আল-নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ (এএনডব্লিউএফ) নামে একটি এনজিও পরিচালনা করে আসছিল একটি ‘প্রতারক চক্র’।

“তারা এনজিওর ব্যানারে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে হেপাটাইটিস-বি টিকা দিয়ে আসছিলেন। অথচ তাদের কাছে টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য সিভিল সার্জন অনুমোদিত বৈধ কোনা লাইসেন্স নেই।”

তাদের টিকা দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই বলেও জানান জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, তারা নিম্নমানের টিকা কিনে প্রতি ডোজ দুইশ টাকা করে বিক্রি করত। এখন পর্যন্ত ছয়শ মানুষের শরীরে হেপাটাইটিস-বি টিকা দিয়েছে চক্রটি।এমন প্রতারণার অভিযোগ পেয়ে ডিবি পুলিশের সহায়তায় দুপুরে ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD