বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
ফেসবুকে পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’, আটক ৪

ফেসবুকে পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’, আটক ৪

Sharing is caring!

অনলাইন ডেক্স :ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম হয় মাদারীপুরের এক শিক্ষার্থীর। সম্প্রতি ওই প্রবাসী দেশে ফিরেছেন।
তার সঙ্গে একটি হোটেলে দেখা করতে যায় মেয়েটি। সেখানেই বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর ভুঁইয়া ইন আবাসিক হোটেলে। এ ঘটনায় রোববার (৩০ আগস্ট) রাতে হোটেলের ম্যানেজারসহ চারজনকে আটক করেছে সদর থানা পুলিশ।

জানা গেছে, ফেসবুকের মাধ্যমে মাদারীপুর জেলার শিবচর উপজেলার নিলখী এলাকার ইতালি প্রবাসী বায়েজিদ মাতব্বরের সঙ্গে জেলার সদর উপজেলার এক শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘদিন অনলাইনে তাদের প্রেম চলতে থাকে। প্রবাসী বাড়িতে এলে ওই শিক্ষার্থীকে মাদারীপুর সদরে ঘুরতে নিয়ে যান। পরে তারা ভুঁইয়া ইন আবাসিক হোটেলে ওঠেন। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিকবার মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বায়েজিদ। এ সময় মেয়েটিকে তাকে বিয়ে করতে বললে তিনি তাতে রাজি হননি। পরে একাধিক ঘুমের ওষুধ খেয়ে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে রোববার রাতে হোটেল থেকে অভিযুক্তের সহযোগীসহ চারজনকে আটক করে পুলিশ।

অভিযুক্ত বায়েজিদ শিবচর উপজেলা নিলখী গ্রামের আক্কাস মাতব্বরের ছেলে। তার নামে মাদারীপুর সদর থানায় ধর্ষণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। মূল অভিযুক্ত বায়েজিদ পলাতক রয়েছেন। মেয়েটি মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, প্রাথমিকভাবে হোটেলের ম্যানেজারসহ চারজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্তকে আটক করার চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD