বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বংশালে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

বংশালে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স :রাজধানীর বংশাল এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।

গ্রেফতার মাদক কারবারীরা হলেন— মো. সুফি আলি (২০) ও মো. রবিউল ইসলাম (২১)।

তাদের হেফাজত থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে ডিবি পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুর রহমান আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার বংশাল থানার হাজী আবদুল্লাহ সরকার লেন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা দীর্ঘদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাকে করে ইয়াবা ট্যাবলেট ঢাকায় নিয়ে আসতেন। এরপর ঢাকার বিভিন্ন মাদক কারবারিদের কাছে তা সরবরাহ করেন। এজন্য তারা বিভিন্ন কৌশল ব্যবহার করে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মাদক কারবারি সুফী ও রবিউলের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD