বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
‘সৌভাগ্যের ভেন্যুতে সিরিজ জয় হবে নতুন বছরের উপহার’

‘সৌভাগ্যের ভেন্যুতে সিরিজ জয় হবে নতুন বছরের উপহার’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: দেখার মতো একটি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুর্দান্ত লড়াইয়ে জয় হয়েছে বাংলাদেশের। আগামীকাল একই ভেন্যুতে সিরিজ জয়ের মিশনে নামবে টিম টাইগার। মিরপুর অনেকদিন ধরেই ‘হোম অব ক্রিকেট’ বলে পরিচিত। সেইসঙ্গে ‘লাকি ভেন্যু’ও বটে। ঘরের মাঠের সকল সুবিধা সাকিবরা নিতে পারবে বলে বিশ্বাস স্পিন কোচ সুনী যোশীর। তার আশা, উইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে জাতিকে বড়দিন আর নতুন বছরের উপহার দেবে শিষ্যরা।

আজ শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সুনীল যোশী বলেন, ‘বাংলাদেশ দলের জন্য মিরপুর দারুণ সৌভাগ্যের ভেন্যু। এখানে আমরা অনেক ম্যাচ জিতেছি। এখানকার দর্শকও দলকে প্রবলভাবে অনুপ্রেরণা জোগায়। আমি বলছি না, সিলেটের দর্শকেরা তা পারেনি। তারাও ভালো ছিল। কিন্তু মিরপুরেই ঘরের মাঠের সুবিধা সবচেয়ে বেশি নিতে পারে বাংলাদেশ।’

প্রথম টি-টোয়েন্টিতে সিলেটে ব্যাটে-বলে স্রেফ উড়িয়ে দিয়েছিল বাংলাদেশকে। তাদের পাওয়ার ক্রিকেটের সামনে বাংলাদেশকে মনে হয়েছিল অসহায়। মিরপুরে বাংলাদেশ সেই হারের জবাব দিয়েছেন দারুণভাবে। আগে ব্যাট করে রীতিমতো নিজেদের সর্বোচ্চ স্কোর ২১১/৪ তুলে ফেলে টাইগাররা। জয় আসে ৩৬ রানের। সিরিজে ফেরা সেই জয়ের আবেশ মেখে মানসিকভাবে দারুণ চাঙা হয়ে আছে দল।

সুনীল যোশী জানালেন, ‘গতকাল (বৃহস্পতিবার) আমরা দারুণ খেলেছি। ক্রিকেটারদের খেলার ধরনই গতকাল ভিন্ন ছিল। সিলেটের ম্যাচের চেয়ে মিরপুরে আমাদের যে মানসিকতা দেখা গেছে, তা ছিল অসাধারণ। জয়ের পর দল দারুণ চনমনে হয়ে আছে। সিরিজটা ইতিবাচকভাবে শেষ করতে পারলে আমাদের সবার জন্য সেটি হবে বড়দিন ও নতুন বছরের উপহার।’

এই ম্যাচে বাংলাদেশকে হাতছানি দিচ্ছে দারুণ এক অর্জন। দ্বিপাক্ষিক লড়াইয়ে এখন পর্যন্ত কোনো দলের বিপক্ষে এক সঙ্গে তিন ফরম্যাটে সিরিজ জিতেনি বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ ইতিমধ্যেই নিশ্চিত করা টাইগারদের এমন দারুণ অর্জন পেতে হলে পারফর্মেন্স ধরে রাখার পরামর্শ যোশীর, ‘আমাদের জিততে হবে। গতকাল যে ব্যাপারগুলো আমরা ভালো করেছি, সে সব ধরে রাখতে হবে। ঘাটতিগুলো শুধরে নিতে হবে। যেখানে শেষ করেছি, সেখান থেকেই শুরু করে সিরিজটি ভালোভাবে শেষ করতে হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD