বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বছরের দীর্ঘতম রাত আজ, ক্ষুদ্রতম দিন কাল

বছরের দীর্ঘতম রাত আজ, ক্ষুদ্রতম দিন কাল

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে। আর এ কারণেই বাংলাদেশসহ উত্তর গোলার্ধের সব দেশে আজ (২১ ডিসেম্বর) বছরের সবচেয়ে দীর্ঘ রাত।

পাশাপাশি এই গোলার্ধের মানুষের জন্য আগামীকাল শনিবার (২২ ডিসেম্বর) হবে বছরের ক্ষুদ্রতম দিন। উত্তর গোলার্ধে আজ দ্রুত সন্ধ্যা নামলেও বছরের সবচেয়ে বেশি সময় লাগবে রাত শেষ হতে।

অপরদিকে দক্ষিণ গোলার্ধের অবস্থা ঠিক বিপরীত। আজ (শুক্রবার) সেখানে বছরের দীর্ঘতম দিন, আর শনিবার হবে সবচেয়ে ছোট রাত।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে। যার ফলে এই গোলার্ধের মানুষ প্রত্যক্ষ করেন সবচেয়ে লম্বা রাত আর সবচেয়ে ছোট দিন। একই কারণে দক্ষিণ গোলার্ধে দেখা যায় বিপরীত চিত্র।

এদিকে বাংলাদেশে আজ বছরের দীর্ঘতম রাত হলেও পূর্ণিমার কারণে আকাশে থাকবে চাঁদের উজ্জ্বল আলো। তাই মন খারাপ করার কিছু নেই। চাইলে সেই রূপালী আলোয় মুগ্ধ হতে পারেন যে কেউ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD