বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
ভোলায় ফেরি চলাচল বন্ধ|ইলিশা ফেরিঘাটসহ নিন্মাঞ্চল পানিতে প্লাবিত।

ভোলায় ফেরি চলাচল বন্ধ|ইলিশা ফেরিঘাটসহ নিন্মাঞ্চল পানিতে প্লাবিত।

Sharing is caring!

এম এইচ ফাহাদ-বিশেষ প্রতিনিধি। অমাবস্যার ও নিন্মচাপের প্রভাবে আজ সকাল থেকে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। উত্তাল মেঘনা নদীর পানি বিপদ সীমার ১.০৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে করে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাট ৪/৫ ফুট পানিতে তলিয়ে গেছে। একই অবস্থা সৃষ্টি হয়েছে ইলিশা লঞ্চঘাট এলাকায়। দুর্যোগপূর্ন আবহাওয়া হওয়ায় বন্ধ হয়ে গেছে ভোলা-লক্ষèীপুর রুটের ফেরি চলাচল। চরম ভোগান্তির মধ্যে পড়েছে যাত্রীরা। ২ পাড়ে আটকা পড়েছে শত শত পরিবহন। অপরদিকে জোয়ারের পানিতে তলিয়ে গেছে বেড়ি বাঁধের বাইরের ২০ গ্রাম। পানি বন্দি হয়ে পড়ে পড়েছে হাজারো মানুষ। জোয়ারের পানির চাপে হুমকির মধ্যে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধ। জোয়ারের পানিতে ভেসে গেছে মাছের ঘের, ক্ষতিগ্রস্থ হয়েছে ঘরবাড়ি। পানি বন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। এদিকে অতি জোয়ারে বেশ কিছু পয়েন্ট বাঁধ ঝুঁকির মধ্যে পড়েছে ।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান জানান, আমবশ্যা ও উজানের পানির ঢলের কারনে পানি বৃদ্ধি পাওয়ায় ভোলার ইলিশা,কাচিয়া,ধনিয়া,শিবপুরএলাকায় ১৫ কিলোমিটার এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD