শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
মেহেন্দিগঞ্জে পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে পানিবন্ধী মানুষ, ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা।

মেহেন্দিগঞ্জে পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে পানিবন্ধী মানুষ, ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা।

Sharing is caring!

অমাবস্যার জোয়ারে উজান থেকে নেমে আসা জলরাশিতে মেহেন্দিগঞ্জের মেঘনা, তেতুলিয়া, কালাবদর, মাসকাটা নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধির ফলে নিচু এলাকার হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, বাড়িঘর ৫/৬ ফুট পানির নিচে তলিয়ে গেছে। তলিয়ে গেছে পুকুর, মাছের ঘের! পানিতে ডুবে ভেসে গেছে লক্ষ লক্ষ টাকার মাছ! ফসল ও বীজতলা ডুবে গেছে কয়েকশত হেক্টর জমির। ভেঙ্গে গেছে একাধিক বাঁধ সহ রাস্তাঘাট। পানিবন্ধী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ ও গবাদি পশু। পানি বৃদ্ধির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছে এলাকাবাসী! চরম দূর্ভোগে পড়েছে নিন্মাঞ্চলের মানুষ। উলানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন গণমাধ্যমকে জানান, পানিবন্ধী মানুষদের বিভিন্ন সাইক্লোন সেল্টার সহ নিরাপদ স্থানে সড়িয়ে নেওয়া হয়েছে এবং বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ এর পক্ষ থেকে তাদের জন্য বিশুদ্ধ পানি ও খাবারের ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD