বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মাস্ক না পড়া এবং মিথ্যা তথ্য দেয়ার অপরাধে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ হাজার ৮০০ টাকা জরিমানা

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে সচেতনতা সৃষ্টির পাশাপাশি মাস্ক না পড়া এবং মিথ্যা তথ্য দেয়ার অপরাধে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ হাজার ৮০০ টাকা জরিমানা

Sharing is caring!

জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ ১৯ আগস্ট বুধবার সকালে বরিশাল মহানগরীর সাগরদী, বাংলাবাজার ও সদর রোড এলাকায় মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পড়া উদ্বুদ্ধকরণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নগরীর বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে জনসাধারণকে নিয়মিত মাস্ক পড়তে ও মাস্ক পড়াকে অভ্যাসে পরিণত করতে সচেতনা মূলক কার্যক্রম পরিচালনা করেন সিকিউরিটি ম্যাজিস্ট্রেট। এসময় বেশ কয়েকজন পথচারীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক না পড়ে অবহেলা জনিত কার্যক্রমের দ্বারা করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করার জন্য সাগরদী, বাংলাবাজার ও সদররোড এলাকার ৯ জন পথচারীকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ২০০ টাকা করে মোট ১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর একটি অভিযানে সাগরদী এলাকার কুদ্দুছ বেকারি লাইসেন্স বিষয়ে মিথ্যা তথ্য প্রদর্শন করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় খাদ্যমান ও লাইসেন্স বিষয়ে মিথ্যা তথ্য প্রদর্শন করার অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD