মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
গৌরনদীতে বিনামূল্য চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

গৌরনদীতে বিনামূল্য চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

Sharing is caring!

মহামারি করোনা ভাইরাস সংক্রমণরোধে অপারেশন কোভিড শিল্ডের আওতায় বরিশালের গৌরনদী উপজেলায় বিনামূল্য চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি এ চিকিৎসা ক্যাম্পেইনের মাধ্যমে ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেখ হাসিনা সেনানিবাসের সৌজন্য ছয় পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ও বরিশাল সিএমএইচের সহযোগিতায় ৬২ ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করেন।

এসময় ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল আবেদী হাসান (পিএসসি), বরিশাল সিএমএইচের চিকিৎসক ক্যাপ্টেন মো. জায়েদুল আলমসহ ৬২ ইস্ট বেঙ্গলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। চিকিৎসাসেবা দেওয়া পাশাপাশি দুস্থদের মধ্যে স্বল্প সংখ্যক ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD