বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
দির্ঘ্য ১৯ বছর পর হত্যা মামলার রায় পেয়ে, সস্তীপেল বাদী পক্ষ।

দির্ঘ্য ১৯ বছর পর হত্যা মামলার রায় পেয়ে, সস্তীপেল বাদী পক্ষ।

Sharing is caring!

বরিশালের মেহেন্দিগঞ্জে ২০০১ সালে বিরোধের জের ধরে ডাল ব্যবসায়ী মোতাহার হাওলাদারকে কুপিয়ে হত্যা করার অভিযোগে দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং লাখ টাকার জরিমানা করেন। পাশাপাশি অপর এক আসামীকে ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বরিশালের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক এ রায় প্রদান করেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবি মোঃ আজিজুর রহমান রিয়াজ। যাবজ্জীবন দন্ডিত দুই সহোদর হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর এলাকার মৃত জয়নাল সিকদারের ছেলে বাবুল সিকদার ও জাহাঙ্গীর সিকদার। এছাড়া ৩ বছরের সাজাপ্রাপ্ত অপর দণ্ডপ্রাপ্ত হলেন একই এলাকার বাসিন্দা মামুন। আইনজীবি মোঃ আজিজুর রহমান রিয়াজ মামলার এজাহারের বর্ণনা দিয়ে জানান, পূর্ব বিরোধের জ্বের ধরে ২০০১ সালের ২৭ মার্চ দুপুরে মিয়ার হাট বাজার সংলগ্ন এলাকায় ডাল ব্যবসায়ী মোতাহার হাওলাদার, মন্টু হাওলাদার ও মুজাহার হাওলাদারদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর জখম করে দণ্ডপ্রাপ্তরা।  স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে। ২৭ মার্চ দিবাগত রাত ১০ টায় শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোতাহার হাওলাদার। এ ঘটনায় পরের দিন ১৯ জনকে নামধারী ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামী করে মেহেন্দিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মোতাহার হাওলাদারের ভাই মোঃ আজাহার হাওলাদার। আদালত সাক্ষপ্রমান শেষে আজ এ রায় প্রদান করে জানিয়ে আইনজীবি মোঃ আজিজুর রহমান রিয়াজ জানান, আসামীদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবুল মামলার শুরু থেকেই পলাতক রয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আর দেড় যুগ পর ভাই হত্যা মামলার রায় পেয়ে সন্তোয় প্রকাশ করলেও মামলার আইনজীবী ও বাদীর পরিবার বলেন, প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে বীরদর্পে চলে যাওয়ায় সকল আসামীদের একই ধরণের সাজা হলে বেশ হতো। অপরদিকে বিবাদী পক্ষের দায়ের করা একটি অস্ত্র দিয়ে গুরুত্বর জখম করার একটি মামলায় নিহত মোতাহারের ভাই সিরাজ ও চাচাতো ভাই মোতালেবকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। যে মামলার বাদী জয়নব বিবি নামে এক নারী বলে জানিয়েছেন নিহত মোতাহারের ভাই মোঃ আজাহার হাওলাদার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD