বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
র‌্যাব-৮ এর অভিযানে ভোলা জেলার দৌলতখান থানা এলাকায় ৬০ কেজি (২২৬৩ মিটার) অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার

র‌্যাব-৮ এর অভিযানে ভোলা জেলার দৌলতখান থানা এলাকায় ৬০ কেজি (২২৬৩ মিটার) অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার

Sharing is caring!

নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা ইলিশ নিরোধের মাধ্যমে ইলিশের স্বাভাবিক উৎপাদন ব্যহত হচ্ছে এমন অপর্কমের বিরুদ্ধে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি‘র ভোলা ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল গত ১৬ আগষ্ট ২০২০ তারিখ ১৫.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভোলা জেলার দৌলতখান থানাধীন দৌলতখান বাজার সাকিনস্থ মা কটন ষ্টোরে অবৈধভাবে নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়/বিক্রয়ের জন্য মজুদ আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক ১৬.১০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্ঠাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক একজন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম সঞ্জয় রায়(৩৫), পিতাঃ মৃত সেন্টু রঞ্জন রায়, সাং-পৌরসভা ০৫ নং ওয়ার্ড, থানাঃ দৌলতখান, জেলাঃ ভোলা বলে জানায়। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়/বিক্রয়ের সাথে জড়িত। তার নিজ দোকান মা কটন ষ্টোরে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ রয়েছে। উক্ত দোকান থেকে ০২ টি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে সর্বমোট ২২৬৩ মিটার, ১৩০ পাউন্ড = ৬০ কেজি, নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা। পরবর্তীতে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ভোলা ক্যাম্প এর ডিএডি মোঃ সাবুর আলী বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ভোলা জেলার দৌলতখান থানায় পৃথক মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধীত /১৩) ৫ (২)(ক) আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD