শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে খাদ্য অধিকার আইন বাস্তবায়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

বরিশালে খাদ্য অধিকার আইন বাস্তবায়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার ও খাদ্য অধিকার প্রসঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের সাথে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

খাদ্য অধিকার বাংলাদেশ বরিশাল জেলা শাখার আয়োজনে শুক্রবার (২১ ডিসেম্বর) বেলা ১১ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

খাদ্য অধিকার বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি আনোয়ার জাহিদের সভাপতিত্বে সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের জেলা সভাপতি রাবেয়া খাতুন, মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরি দুলাল, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান আক্তার শিরিন, জাতীয় পার্টির বরিশাল-৫ আসনের প্রার্থী একে এম মরতুজা আবেদিন, গনতান্ত্রিক বাম জোটের প্রার্থী অধ্যাপক আবদুস ছত্তার।

দেশের ৩ কোটি ৫৫ লাখ অতি দরিদ্র ও দরিদ্র জনগোষ্ঠির খাদ্য ও পুষ্টি অধিকার প্রতিষ্ঠায় খাদ্য অধিকার আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবী জানান হয়।  সংলাপে অংশগ্রহনকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও প্রতিনিধিরা তাতে একাত্মতা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD