বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বরিশালে ফ্লাটে চলছে ‘ ইয়াবা ব্যবসায়ী মুন্নি’ র মিনি পতিতালয় ব্যবসা।

বরিশালে ফ্লাটে চলছে ‘ ইয়াবা ব্যবসায়ী মুন্নি’ র মিনি পতিতালয় ব্যবসা।

Sharing is caring!

বরিশালের কলেজ এভিনিউ ৭ নং গলিতে একটি ফ্লাট বাড়িতে নিচতলার একটি ফ্লাটে কয়েকটি নাবালিকা ও কয়েকজন পেশাদার দেহজিবীদের নিয়ে চলছে রমরমা দেহ ব্যবসা। নগরীর পলাশপুরের চিন্হিত মাদক ও দেহ ব্যবসায়ী মুন্নি এই ফ্লাট ভাড়া নিয়ে চালাচ্ছে অবৈধভাবে মাদকের পসরা ও কল গার্ল দিয়ে দেহ ব্যবসা। একইসাথে মুন্নির স্বামীর সহযোগীতায় চলে খদ্দেরকে ফিটিং ও ছিনতাইয়ের ঘটনা।

অনুসন্ধানে প্রতিবেদক এর হাতে এর বেশ কয়েকটি অডিও ফোন রেকর্ড আর ঘটনার ভিডিও চিত্র এসেছে। এসব রেকর্ড আর ভিডিও থেকে পাওয়া তথ্য অনুযায়ী মুন্নি বরিশালের কলেজ এভিনিউ ৭ নং গলিতে হাকিম ম্যানসনের নিচতলার একটি ফ্লাটে চরকাউয়ার একাধিক পতিতাকে মাসিক চুক্তিতে ভাড়া নিয়ে চালায় ‘মিনি পতিতালয় ‘। এদের খদ্দের হিসেবে তরুণ ও বরিশালে যারা স্থানীয় বাসিন্দা নন, এমন লোকজনকে নির্বাচন করে ফিটিং দেয়া হয়। ফোনে এই খদ্দের ঠিক করে মুন্নি নিজেই দামদর করে সব ঠিক করেন। অনৈতিক এ বাণিজ্য চালানোর পাশাপাশি মুন্নি ও তার স্বামীর বিরুদ্ধে ইয়াবা ও গাজা ব্যবসার অভিযোগও রয়েছে।
সূত্রমতে, মুন্নির সাথে কথা বলে পতিতার কাছে (মুন্নির ঘরে) খদ্দের গেলেই শুরু হয় মুন্নির স্বামীর নাটক। কখনও ডিবি,কখনও সাংবাদিকরা এসেছে বলে পতিতা ও খদ্দেরের অশ্লীল ছবি জোরপূর্বক তুলে তারপর শুরু করে ব্লাকমেইল ।

স্থানীয় বাসিন্দারা জানান, হাকিম ম্যানসনে প্রায় দু’মাসের বেশী সময় ধরে এ কর্মকাণ্ড চলছে। বিভিন্ন সময় ভিআইপি কায়দায় লোকজন এলেও কেউ হাতেনাতে ধরতে পারেনি। তবে এবার সাংবাদিকদের হাতে এই প্রথম ‘ দেহব্যবসায়ী মুন্নি’ ধরা পড়েছে।

মুন্নি এই মিনি পতিতালয় এর বিষয়ে ফোনে প্রতিবেদককে বলেন ‘ আমি একটি মেয়ে রেখেছি, সে এই খদ্দের আনে।আমি ফোনে শুধু কথা বলেছি।
আর এ বিষয়ে সংবাদ ছাপা হলে তাকে আমি সাত দিনের মধ্যে ‘দেখিয়ে দেব’ ।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল হক বলেন ‘ বরিশালের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় এই অনৈতিক কর্মকাণ্ডকে নিশ্চিহ্ন করার জন্য ঘোষণা দিয়েছেন। অতএব রেহাই পাওয়ার প্রশ্নই ওঠেনা। আমি দ্রুত ব্যবস্থা নেব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD