বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
পূর্ব শত্রুতার জেরে বাবুগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে জখম।

পূর্ব শত্রুতার জেরে বাবুগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে জখম।

Sharing is caring!

পূর্ব শত্রুতার জেরে বাবুগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে জখম করেছে কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের মোঃমজিবর রহমান হাং (৫৫) কে উপর্যুপরি কুপিয়ে জখম করেছে একই বাড়ির একই গ্রামের মোঃশাহাজাহান হাং ও তার সন্ত্রাসী ছেলেরা । সোমবার দুপুরে দিকে মোঃ মজিবুর রহমান হাং গরু নিয়ে শাহজাহানের ঘরের পাশ দিয়ে মাঠে নিয়ে যাচ্ছিল। যাবার পথে গরুর পায়ের আঘাতে মোঃ শাহজাহান হাওলাদার (৫০) পিতা-মৃত আব্দুর রাজ্জাক হাওলাদার এর ঘরের পীড়ায় দেয়া পলিথিন ছিড়ে যাওয়া কে কেন্দ্র করে একপর্যায়ে মুজিবুর রহমানকে গালাগালি দিয়ে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেছে। শাজাহান হাওলাদারের ছেলেরা একটু সন্ত্রাসী প্রকৃতির লোক। ছেলেরা হলঃ- মোহাম্মদ বাহাউদ্দিন হাওলাদার (২৬) মোহাম্মদ শামীম হাওলাদার (৩২)। বাবুগঞ্জ বাহেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসার জন্য মোঃমজিবর রহমানকে নিয়ে যাওয়া হয় ।এ ঘটনায় মুজিবুর রহমানের ছেলে মশিউর রহমান (২৩)বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন মামলা নম্বর ০৬। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ শাহজাহান ও তার ছেলেরা একটু লাঠিয়াল প্রকৃতির এবং মুজিবুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে একটু বিরোধ ছিল তার সূত্র ধরেই মুজিবুর রহমানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল । এ ব্যাপারে বাবুগঞ্জ থানা পুলিশের এ এস আই আওলাদ হোসেন বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জেরেই তাকে কুপিয়ে জখম করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। থানায় মামলা দায়ের করা হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD