বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
উজিরপুরে যৌতুকের দাবীতে গর্ভবতী নারীকে খুন্তির ছেকা দিয়ে নির্যাতন

উজিরপুরে যৌতুকের দাবীতে গর্ভবতী নারীকে খুন্তির ছেকা দিয়ে নির্যাতন

Sharing is caring!

বরিশালের উজিরপুরে যৌতুকের দাবীতে স্বামী,শশুর,শাশুরী কর্তৃক ৩ মাসের অন্তঃস্বত্তা নারীকে মারধর, আহার বন্ধ ও খুন্তির ছেকা দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা ও ভুক্তভোগী সুত্রে জানা যায়- উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের মামুন হাওলাদারের পালিত ছেলে হৃদয় মল্লিকের সাথে একই গ্রামের মৃত কুদ্দুস ফকিরের মেয়ে হতদরিদ্র মিতু(১৯) এর ৮ মাস পূর্বে প্রেমের সর্ম্পকের মাধ্যমে বিবাহ হয়। জানা যায় মিতুর বাবা নেই এবং মাতা মানসিক প্রতিবন্ধী। তাই আশ্রয় নিয়েছিল হস্তিশুন্ড গ্রামের চাঁচাত নানা ইউসুফ মোল্লার বাড়ীতে। সেখানে থেকে মোবাইল ফোনের মাধ্যমে হৃদয়ের সাথে প্রেমের সম্পর্ক হয়। পরে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে তাদের বিবাহ হয়। এদিকে হৃদয়ও মামুনের বাড়ীতে আশ্রিতা হিসেবে থাকত। হৃদয়ের প্রকৃত বাবা একই এলাকার পান্নু মল্লিক। বিবাহের পর থেকেই যৌতুকের দাবীতে মিতুর উপর শশুর মামুন হাওলাদার(৫০),শাশুরী মারুফা বেগম(৪০),স্বামী হৃদয় মল্লিক(২৫) অমানুষিক নির্যাতন চালিয়ে আসছে। হতদরিদ্র মিতুর সুখের দিকে তাকিয়ে আশ্রয়দাতা নানা নগদ ১ লক্ষ টাকা দেয়। তাতেও ঐ যৌতুকলোভীদের তৃপ্তি মিটিনি। এরই ধারাবাহিকতায় ১১ আগষ্ট মঙ্গলবার দুপুর দেড় টার দিকে স্বামীর স্বপিরবার মিলে মিতুর নানাবাড়ী থেকে আরো ২ লক্ষ টাকা যৌতুক এনে দিতে বলে। এতে রাজী না হওয়ায় মিতুকে গরম খুন্তি দিয়ে হাতের উপর আঘাত করে এবং সকলে মিলে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় সাংবাদিকরা ঘটনাস্থল পৌছলে তাদের কাছে অকোপটে বিষয়টি স্বীকার করে নির্যাতিতা মিতু বেগম।নির্যাতিতা মিতু বেগম আঘাতের যন্ত্রনা নিয়ে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। তবে মডেল থানার ওসি ও সাংবাদিকদের সহযোগীতায় হাসপাতালে চিকিৎসা ও মামলা হয়েছে। এ ঘটনায় নির্যাতিতার নানা ইউসুফ হোসেন মোল্লা বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে ১২ আগষ্ট উজিরপুর মডেল থানায় যৌতুক ও শারিরিক নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেন। আসামীরা পলাতক রয়েছে।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান, মামলা হয়েছে, আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD