মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
কুয়াকাটাকে নিরাপদ রাখতে সৈকতে টোয়াকের মাস্ক বিতরণ

কুয়াকাটাকে নিরাপদ রাখতে সৈকতে টোয়াকের মাস্ক বিতরণ

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি॥ পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্যুর অপারেটরর্স এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর উদ্যোগে  পর্যটক সহ বিভিন্ন শ্রেনী পেশার দুই শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। টোয়াক এর ভাইস প্রেসিডেন্ট লুৎফুল হাসান রানা, সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু’র নেতৃত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুয়াকাটা জিরো পয়েন্ট সহ সৈকত এলাকায় এ মাস্ক বিতরণ করা হয়।
এতে অংশগ্রহন করেন টোয়াক’র ডিরেক্টর অরগানাইজ আবুল হোসেন রাজু, ডিরেক্টর ফাইনান্স  মিরাজুল ইসলাম মিজু, ডিরেক্টর পিআর কেএম বাচ্চু, ও সদস্য  মিজানুর রহমান, সোহেল মাহমুদ ও মাসুম আল বেলাল,মোবারক হোসাইন সহ টোয়াক সদস্য বৃন্দ।
টোয়াক সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু বলেন, সাগর কন্যা কুয়াকাটা অনেকটা নিরাপদ আছে এই স্থানকে আরো নিরাপদ রাখতে আমরা এ উদ্যোগ নিয়েছি। সারা দেশে  করোনা ভাইরাসের প্রার্দুভাব থেকে রক্ষায় সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামুলক ঘোষনা করলেও বেশির ভাগ পর্যটক তা মানছেন না । তাই আগত পর্যটক সহ পর্যটন নির্ভরশীল ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের মাঝে সচেতনতা বাডাতে পরামর্শ সহ মাস্ক বিতরণ কর্মসূচী গ্রহন করেছি। তিনি আরও বলেন, ভবিষ্যতেও টোয়াক সদস্যবৃন্দ সকল সামাজিক কার্যক্রমে পাশে থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD