বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি

Sharing is caring!

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক রিভা গাঙ্গুলি দাস। তিনি বিদায়ী হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে রিভাকে এ পদে নিয়োগের সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়, রিভা শিগগির তার দায়িত্ব গ্রহণ করবেন।

১৯৬১ সালে জন্ম নেওয়া রিভা গাঙ্গুলি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮৬ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগদানের আগে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে অধ্যাপনা করেন।

প্রথমে তিনি দায়িত্ব পান স্পেনে। পরে রিভা পররাষ্ট্র দপ্তরে বহিঃপ্রচার বিভাগে দায়িত্ব পালন করেন। এরপর তাকে বাংলাদেশে ভারতের হাইকমিশনে সাংস্কৃতিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেখান থেকে রিভাকে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিভাগের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।

এরপর রিভা নেদারল্যান্ডে ভারতের দূতাবাসে উপ-প্রধান পদে দায়িত্ব পান। ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত রিভা চীনের সাংহাইতে ভারতের কনস্যুলেটে কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। চীন থেকে ফেরার পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের নেতৃত্ব দেন, পরে নেতৃত্ব দেন একই মন্ত্রণালয়ের লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান সম্পর্ক বিভাগের।

তিনি রোমানিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আলবেনিয়া ও মলদোভায়ও একই দায়িত্ব পালন করেন। আইসিসিআরের মহাপরিচালক পদে নিয়োগ পাওয়ার আগে রিভা নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল পদে দায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে বিবাহিত রিভা গাঙ্গুলি দুই সন্তানের জননী।

এদিকে রিভা গাঙ্গুলিকে ঢাকায় এনে হর্ষ বর্ধন শ্রিংলাকে যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই দিন দেওয়া পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগির ওয়াশিংটনে দায়িত্ব গ্রহণ করবেন শ্রিংলা। তিনি ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে আসেন ২০১৬ সালের জানুয়ারিতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD