রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
ইউরোপে পাঠানোর প্রলোভনে প্রতারণা, লিবিয়ার নাগরিকসহ আটক ৬

ইউরোপে পাঠানোর প্রলোভনে প্রতারণা, লিবিয়ার নাগরিকসহ আটক ৬

Sharing is caring!

অনলাইন ডেক্স :ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া, বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড ও বাংলাদেশের ভিসার শর্তভঙ্গের দায়ে লিবিয়ার এক নাগরিক ও তার সহযোগী সুফি ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যানসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে র‌্যাব-৩-এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক  এ খবর নিশ্চিত করেন।

হাতিরঝিল এলাকা থেকে আটক করা হয় লিবিয়ার নাগরিক সামির আহমেদ ওমর ফিরোজকে (৪৫)। পল্টন এলাকা থেকে আটক হন সুফি ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আব্দুল গোফরান (৬০), ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান (৩৪), ম্যানেজার মো. নজরুল ইসলাম (৪২), হিসাবরক্ষক মহিন উদ্দিন (৩১) এবং ম্যান পাওয়ার এজেন্ট মো. সোহেল (২৪)।

এএসপি ফারজানা হক জানান, র‌্যাব-৩ গোয়েন্দা সূত্রে জানতে পারে লিবিয়ার নাগরিক সামির আহমেদ ওমর ফিরোজ টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। বিধি বহির্ভূতভাবে ইনভেস্টর (ডিআই)/ইমপ্লয়মেন্ট (ই)/ওয়ার্ক পারমিট গ্রহণ ব্যতিরেকে ঢাকার সুফি ইন্টারন্যাশনাল লি. নামক রিক্রুটিং এজেন্সির সাথে যুক্ত হয়ে অবৈধভাবে জনশক্তি রপ্তানির ব্যবসায় দীর্ঘদিন যাবত জড়িত আছেন।  তিনি রাজধানীর একটি হোটেলে অবস্থান করে বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। লিবিয়ার নাগরিক সামির আহমেদকে ভিকটিমদের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার হাতিরঝিল এলাকা থেকে আটক করা হয়।

ফারজানা হক আরও জানান, সামির আহমেদ বাংলাদেশের সাধারণ নাগরিকদের চার লাখ টাকার বিনিময়ে লিবিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশ পাঠানো হবে, বিশেষত ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে আসছিলেন। লিবিয়ায় তাদের নিজেদের বিভিন্ন কোম্পানিতে প্রতি বছর বহুসংখক নিয়োগ ও অধিক বেতন দেওয়া হয় বলেও ব্যাপক প্রচারণা চালান। বাংলাদেশের  নাগরিকদের নির্ধারিত দালালের মাধ্যমে সংগ্রহ করে অবৈধভাবে বিদেশে পাঠাতে প্ররোচিত করে আসছিলেন সামির আহমেদ।

বুধবার পল্টন এলাকা থেকে লিবিয়ার নাগরিক সামির আহমেদের অবৈধ কর্মকাণ্ডের সাথে সরাসরি জড়িত বাংলাদেশের সুফি ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিকসহ পাঁচজনকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান এএসপি ফারজানা হক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD