রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
সোনারগাঁওয়ে ৫ মাদক ব্যবসায়ী আটক

সোনারগাঁওয়ে ৫ মাদক ব্যবসায়ী আটক

Sharing is caring!

অনলাই ডেক্স: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২৫ হাজার ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মাইক্রোবাসসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানান র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল ইসলাম।

এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও মেঘনা ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসে তল্লাশি করে ২৫ হাজার ৮শ’ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় মাদক ব্যবসায়ের সাথে জড়িত ৩ নারীসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আকসিনা এলাকার কল্পনা (২৭), মাহমুদা আক্তার রেশমা (২২), একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ে, টাঙ্গাইলের মির্জাপুর থানার লতিফপুর এলাকার রাজু (৪২) ও মাদারীপুর সদরের মিলারচর এলাকার হারদার (২৮)।

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাব কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD