বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলি বিনিময়, যুবক নিহত

মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলি বিনিময়, যুবক নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স:যশোরের কেশবপুরে মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় মনিরুজ্জামান (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার দোরমুটিয়া গ্রামের একটি ইটভাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মনিরুজ্জামান দোরমুটিয়া গ্রামের জামাল উদ্দিন ওরফে মধুর ছেলে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুই দল মাদক বিক্রেতার মধ্যে টাকা ও মাদক ভাগাভাগি কেন্দ্র করে গুলি বিনিময়ের সময় মনিরুজ্জামান নিহত হন। খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহসহ একটি শাটারগান, দু’রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করে।

তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এছাড়া, মনিরুজ্জামানের বিরুদ্ধে কেশবপুর থানায় ১৫টি মাদক মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD