রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে: শেখ হাসিনা

বিএনপি ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে: শেখ হাসিনা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। খবর পেয়েছি তারা ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। নির্বাচনে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে। নির্বাচনের ঠিক তিন চারদিন আগে প্রচুর অর্থ ছড়িয়ে নির্বাচনকে তাদের পক্ষে নেওয়ার পরিকল্পনা করছে। এ কারণে তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে।

আজ বুধবার বিকেলে রাজধানীর সুধাসদন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিরোজপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌকা ও মহাজোটের প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার সময় এসব কথা বলেন।

তিনি বলেন, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির সময় বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল। জঙ্গি, আগুন-সন্ত্রাস তাদের সঙ্গী। তারা ক্ষমতায় এলে আবার এগুলো প্রতিষ্ঠা পাবে।

প্রধানমন্ত্রী বলেন, চলমান প্রকল্পগুলো শেষ করতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। অন্য কেউ ক্ষমতায় এলে সব প্রকল্প বন্ধ হতে পারে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং সবার জন্য উন্নত জীবন নিশ্চিতে নৌকায় ভোট দিতে হবে।

এ ছাড়া অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক এবং দুর্নীতর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেন। পাশাপাশি নির্বাচনি ইশতেহারে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেওয়ার বিষয়টি তুলে ধরে নৌকা ও মহাজোটের প্রার্থীকে আগামী ৩০ ডিসেম্বর ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

এর আগে, আওয়ামী লীগ সভাপতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জ, নড়াইল এবং বান্দরবানে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।

তিনি আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধা, জয়পুরহাট ও রাজশাহী জেলা এবং রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD