সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
চিত্ত হালদার স্মরণে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ফলাফল বিতরণী অনুষ্ঠিত

চিত্ত হালদার স্মরণে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ফলাফল বিতরণী অনুষ্ঠিত

Sharing is caring!

শিল্পী চিত্ত হালদার এর স্মরণে চারুকলা বরিশাল আয়োজিত অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১১ টায় চারুকলা বরিশাল এর সভাপতি আলতাফ হোসেন বরিশাল সিটি কলেজ চত্তরে স্বাস্থ্য বিধি মেনে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

এসময় তিনি বলেন করোনার সময়ে শিশুদেরকে উৎসাহ দিতে ও শিল্পী চিত্ত হালদার এর স্মৃতি আগঅমী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারুকলা বরিশাল এর সাবেক সম্পাদক সুশান্ত ঘোষ, এ্যাড. সুভাষ চন্দ্র নিতাই, অসীম বণিক, বর্তমান সম্পাদক রনি দাস, শিল্পী অভিষেক বসু ভজন।

অনুষ্ঠানে ৩ বিভাগে ১০ জন শিশু শিল্পীকে শ্রেষ্ঠ, ৭ জনকে বিশেষ পুরষ্কার ও ১৬ জনকে সম্মাননা দেয়া হয়।

গত ১৮ জুলাই শিল্পী চিত্ত হালদার স্মরণে শিল্পীর মেজকন্যা নরওয়ে প্রবাসী ভায়োলেট হালদার এর সৌজন্যে, চারুকলা বরিশালে এর আয়োজনে এই অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হয় ।

অনলাই প্রতিযোগিতায় বরিশাল ছাড়াও, ঢাকা ও খুলনার ৩৩ প্রতিযোগী অংশ নেয়।

শ্রেষ্ঠ পুরষ্কার প্রাপ্ত শিল্পীরা হল- ক, বিভাগে- শায়েবা সিয়ানা খান, প্রাপ্তি লতা কুন্ডু, আয়না আনজুম লাবণ্য।

খ- বিভাগে কার্তিক ঘোষ, বর্ণিতা পাল, জান্নাতুল প্রীতি, গ বিভাগে- আহানাম ইসলাম নাবিল, ঈশিকা ঘোষ, জ্যোতির্ময় রুদ্র সোম,।

বিশেষ পুরষ্কার- হৃদি মঞ্জরি, অধরা বণিক জয়ী বিজয় চন্দ্র শীল, এয়ী দেবী জয়া , হৃদিতা মেহজাবিন, নাবিল সাইফুল্লা আলভি নাফসি সাইফুল্লাহ আলভি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD