মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
‘নির্বাচন পদ্ধতি সুষ্ঠু রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের’

‘নির্বাচন পদ্ধতি সুষ্ঠু রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল বরার্ট মিলার বলেন, নির্বাচন পদ্ধতি সুষ্ঠু রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। এর আগে আমি আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছি, বিএনপির সঙ্গে বৈঠক করেছি। আমার একই কথা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি পদ্ধতি সুষ্ঠু রাখতে হবে, সহিংসতা পরিহার করতে হবে।

আজ বুধবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

দুপুর আড়াইটায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ওই বৈঠক শুরু হয়। এতে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

অপরদিকে কূটনীতিকদের মধ্যে অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়ার হাইকমিশনার, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার, তুরস্কের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও পলিটিক্যাল সেক্রেটারিরা।

বৈঠকে ঐক্যফ্রন্টের পক্ষে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও নির্বাহী কমিটির সদস্য জেবা আমিন খান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD