মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
বরিশাল দেশীয় অস্ত্র সহ তিন ডাকাত গ্রেফতার

বরিশাল দেশীয় অস্ত্র সহ তিন ডাকাত গ্রেফতার

Sharing is caring!

বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র-সস্ত্র সহ জেলার বিভিন্ন থানার (২৪) মামলার আসামী ও আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আন্ত:জেলা ডাকাত সদস্যরা হলো- বরিশাল জেলার বাকেরগঞ্জের কনুকাঠী ইউনিয়নের বারেক হাওলাদেরের ছেলে ও ৩ ডাকাতি মামলার আসামী ফিরোজ হাওলাদার (৩২), জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের শাহজাহান মাতুব্বরের ছেলে ও ডাকাতি সহ ১৪ মামলার আসামী লিটন মাতুব্বর ও বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন হরিপাশা এলাকার শাহজাহান মোল্লার ছেলে ও ডাকাতি সহ বিভিন্ন ৭ মামলার আসামী লিটন মোল্লা।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম পিপিএম।

ওসি নুরুল ইসলাম বলেন, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৩ টার দিকে অভিযান চালিয়ে নগরীর বিএমকলেজ রোডস্থ সোবহান মিয়ার পুল এলাকা সহ আরো কয়েকটি এলাকা থেকে মামলার আসামী আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র রাম দা, বগি দা সহ চাইনিজ কুড়াল ও বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে এরা নতুন করে নগরীতে ডাকাতি কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছিলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD