বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে ৩০ ভরি স্বর্নালঙ্কার চুরি, আটক তিন

বরিশালে ৩০ ভরি স্বর্নালঙ্কার চুরি, আটক তিন

Sharing is caring!

বরিশালের মেহেন্দিগঞ্জে কৌশলে স্বর্ণের দোকান থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩ নারীকে আটক করেছে থানা পুলিশ।

তবে তাদের সাথে থাকা শিল্পী নামের অপর এক নারীকে আটকে এবং খোয়া যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে এখনো অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়টি মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবিদুর রহমান।

তিনি জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেন্দিগঞ্জের স্বর্ণের দোকানে চুরির সাথে জড়িত থাকার বিষয়টি জানিয়েছে। পাশাপাশি এরাআগে তারা ভোলা জেলাতে একইভাবে একটি স্বর্ণের দোকানে কৌশলে চুরি সংগঠিত করেছে বলে জানাগেছে।

তাদের আজ মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে, পাশাপাশি চক্রের জড়িত অন্য সদস্য ও খোয়া যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য সোমবার দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের স্কুল রোডে অবস্থিত বন্ধন জুয়েলার্স থেকে কৌশলে আনুমানিক স্বর্নালংকার চুরি করে পালিয়ে যায় ৪ নারী।

বন্ধন জুয়েলার্সের মালিক মাসুম বিল্লাহ জানান, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রথমে বোরকা পরিহিত দুজন মহিলা চেইন কেনার কথা বলে তার প্রতিষ্ঠানে আসেন। এর কিছুক্ষণ পরে আরো ২ জন মহিলা আসেন নুপুর কিনতে। সুযোগ বুঝে এদেরই একজন কাউন্টারে নিচে রাখা চেইনের পুরো বক্স হাতিয়ে নেয় এবং পরবর্তীতে সবাই সটকে পরে।

তাৎক্ষনিক বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পাশাপাশি স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, ওই চার নারী স্প্রীডবোর্ট রিজার্ভ নিয়ে মেহেন্দিগঞ্জ থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবিদুর রহমান জানান, পুলিশ বিষয়টি জানার পূর্বের ওই চার নারী বরিশালে পৌছে যায়। পরবর্তীতে সোর্স লাগিয়ে বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ওই ৪ নারীর অবস্থান নিশ্চিত হওয়া যায়।

তিনি জানান, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ঢাকামুখী একটি ভাড়ায় চালিত মাইক্রোবাস থেকে চোর চক্রের তিন নারী সদস্যকে আটক করা হলেও, স্বর্নালংকার নিয়ে এক নারী পালিয়ে যায়।

আটককৃতরা হলো, ঢাকার কামরাঙ্গির চর এলাকার হাসি বেগম লাকি (৪৫), মগ বাজার এলাকার জোহরা বেগম (৫৫) ও ঝর্ণা বেগম (৪৫)। যাদের সোমবার দিবাগত রাতেই মেহেন্দিগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

অপরদিকে এ ঘটনায় বন্ধন জুয়েলার্স মালিক মাসুম বিল্লাহ বাদী হয়ে মঙ্গলবার মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে, সেই মামলায় আটক তিন নারীকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD