বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
সাহেদ-মাসুদ ১০ দিনের রিমান্ডে

সাহেদ-মাসুদ ১০ দিনের রিমান্ডে

Sharing is caring!

করোনাভাইরাস নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে করা মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

একইসঙ্গে সাহেদের অন্যতম সহযোগী গ্রুপটির এমডি ও র‌্যাবের করা মামলার ২ নম্বর আসামি মাসুদ পারভেজেরও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া সাহেদের আরেক অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তাদের রিমান্ড আবেদন করা হয়। ডিবির পুলিশ পরিদর্শক গাফফারুল আলম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তিনি উত্তরা পশ্চিম থানায় করা প্রতারণা মামলাটির তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে সাহেদকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয়। এরপর তার রিমান্ড আবেদন করা হয়।

সাহেদের পাশাপাশি রিজেন্ট হাসপাতালের এমডি মাসুদ পারভেজকেও আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত ১০ দিনেরেই রিমান্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

একই মামলার আরেক আসামি ও সাহেদের সহযোগী তারেক শিবলীকে আবার সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পাঁচ দিন রিমান্ড শেষে আজ তাকে আদালতে তুলে ফের ১০ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। পরে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গতকাল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।

গ্রেপ্তারের পর গতকালই তাকে ঢাকায় আনে র‌্যাব। পরে রাতে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) হাজতখানায় রাখা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD