রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
ফখরুলের সঙ্গে মিলারের বৈঠক

ফখরুলের সঙ্গে মিলারের বৈঠক

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আর্ল মিলার। আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের আর্ল রবাট মিলার বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সহিংসতার যেসব রিপোর্ট দেখছি, তাতে আমরা উদ্বিগ্ন। সহিংসতা পরিহার নিশ্চিত করতে হবে একে নিন্দা জানাতে হবে।

সবাই সমানভাবে অংশ নিতে না পারলে নির্বাচন কার্যকর হবে না বলেও মন্তব্য করেন মিলার। নির্বাচনি প্রচারে গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

পরে ফখরুল সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নতুন এসেছেন, আজকে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। নির্বাচনের পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আপনারা নিজেরা শুনেছেন, তারা এখানে ভয়ভীতি ও ত্রাসমুক্ত নির্বাচন দেখতে চান। সকলের কাছে গ্রহণযোগ্য সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেখতে চান।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য তাবিথ আউয়াল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD